1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

এশিয়া কাপের সূচি চূড়ান্ত : বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের সময়সূচি। এশিয়ান ক্রিকেট কাউন্ডিলের (এসিসি) প্রধান এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বুধবার এই সময়সূচি ঘোষণা করেন।

সূচি অনুযায়ী, সুপার ফোর পর্বের একটি এবং গ্রুপপর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। সেপ্টেম্বরের ১৭ তারিখে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আগামী ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এর পরদিনই ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম খেলা। শ্রীলংকার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। পাকিস্তানে বাংলাদেশের একটি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

টুইটারে সময়সূচি দিয়ে এসিসি প্রেসিডেন্ট জয় শাহ বলেন, ‘অনেক আকাঙ্খিত এশিয়া কাপ ২০২৩-এর সময়সূচি ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যা বিভিন্ন দেশকে একতা ও ঐক্যের প্রতীকে আবদ্ধ করে।’

এশিয়া কাপের সময়সূচি

এবারের এশিয়া কাপে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে আছে পাকিস্তান, ভারত এবং নেপাল। আর গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলংকা। গ্রপ পর্বে প্রত্যেক গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রত্যেক দল সুপার ফোরের অন্য তিন দলের বিপক্ষে খেলবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। সুপার ফোর ও ফাইনালের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।

সম্ভাবনা আছে, এশিয়া কাপে তিনবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একই গ্রুপের হওয়ার কারণে গ্রুপপর্বে তো মুখোমুখি হবেই। সুপার ফোরে উঠলে আরও একবার মুখোমুখি তারা। আর সুপার ফোরের শীর্ষ ২ দল হতে পারলে ফাইনালেও দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com