1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

এলএল.বি প্রিলিমিনারী শিক্ষার্থীদের নবীণ বরণ করে নিলেন কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

কামরুন তানিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার আইন কলেজের এলএল.বি প্রিলিমিনারী ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিলেন কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরাম। গত ২৩ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় কলেজ হলরুমে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফোরামের সভাপতি ফাহিমুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে শ্রেনীকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদানে নিজেকে মনোনিবেশ করতে হবে। তার ব্যতিক্রম হলে নিদিষ্ট লক্ষে পৌঁছানো সহজ হবে না। সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কলেজের শিক্ষার্থীদের একতা, ক্যাম্পাস ভিত্তিক যে কোন সমস্যায় এবং শিক্ষার্থীদের আপদকালে কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস ফোরাম সবসময় পাশে থাকবেন বলে জানান। পরবর্তীতে নবীন শিক্ষার্থী ভাই-বোনদের সুস্বাস্থ্য ও ফোরামের সফলতা কামনা করে বক্তব্য শেষ করা হয়। পরে কমিটির সদস্যরা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এডভোকেট মোঃ সিরাজ উল্লাহ’র সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। সহ সভাপতি যথাক্রমে তৌফিকুল ইসলাম লিপু, কামরুন নেছা তানিয়া এবং সাজিয়া আফরিন চৌধুরী তারজিন। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মুহাম্মদ আবু হুরায়রা ও সালমা নূর। সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়াজ মোর্শেদ রাশেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহেছানুল করিম, অর্থ সম্পাদক শাহ আজিজুল হাকিম, আইন বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রশিদ, নির্বাহী সদস্য যথাক্রমে, বিকাশ কান্তি রুদ্র, মোবারক হোসাইন, মুবিনুল ইসলাম, ফারুক আযম, মোঃ মোরশেদ আলম এবং ছাত্রদের মধ্যে জাকির হোসেন, শামসুল আলম, লুৎফুর রহমান, কামাল উদ্দিন জিকু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com