1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

এবার ঢাকায় জিকা রোগী শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানী ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাস রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত দেড়-দুই মাসে বেশ কয়েকজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি জানা গেছে।

শনাক্ত হওয়া ব্যক্তিদের অধিকাংশই রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। তবে শনাক্ত হওয়া প্রত্যেকেই চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন বলেও আইইডিসিআর জানিয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিকা ভাইরাস ঢাকায় পাওয়া যাচ্ছে। আমরা গত এক-দেড় মাস যাবতই দেখতে পাচ্ছি, তবে সংখ্যাটি খুবই অল্প। সন্দেহভাজন ডেঙ্গু রোগীদের রক্তের নমুনা পরীক্ষার সময় জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে আইইডিসিআরের পরিচালক বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, এখনই বলতে পারব না ঠিক কতজন রোগী আছে। গত মাসেও ধরা পড়েছে। আমরা নিয়মিত সার্ভিলেন্স করে যাচ্ছি, এটি আমাদের চলমান প্রক্রিয়া। এখন পর্যন্ত কতজন সেটি বলতে পারব না, তবে এ বছরে যারা শনাক্ত হয়েছে সবাই ঢাকার।

শনাক্ত হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তাহমিনা শিরীন বলেন, যাদের আক্রান্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি, তারা সবাই এখন সুস্থ। তারা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ঢাকায় বর্তমানে কেউ হাসপাতালে চিকিৎসাধীন নেই।

আইইডিসিআরের একাধিক সূত্র জানিয়েছে, গত তিন মাসে অন্তত আটজনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। এমনকি গত বছরও পাঁচজন জিকা রোগী শনাক্ত হয়েছিলেন এবং চিকিৎসার পর তারা প্রত্যেকেই এখন ঝুঁকিমুক্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com