1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

এবার করোনায় বাঘের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের চিড়িয়াখানায় ১৪ বছর বয়সী একটি বাঘের মৃত্যু হয়েছে। জুপিটার নামের বাঘটি প্রথমে করোনা আক্রান্ত হয়। পরে করোনা থেকে নিউমোনিয়া হয়েছিল বাঘটির।

রোববার দেশটির কলম্বাস চিড়িয়াখানায় বাঘটির মৃত্যু হয়। করোনার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

চিড়িয়াখানার এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করা হচ্ছিল বাঘটির।

এর ফলে ভাইরাসের হানায় সে আরো কাবু হয়ে পড়ে। ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে।

১৫তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই মৃত্যু হল জুপিটারের। সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে।

গত ২২ জুন বাঘটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, জুপিটার ক্ষুধা হারিয়ে ফেলেছে। বাঘটিকে যারা দেখতেন, সেই কিপাররাও তার থেকে কোনো সাড়া পাননি। হাঁটতে চলতেও চাইছিল না সে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটিকে সংজ্ঞাহীন করা হয়েছিল চিকিৎসার প্রয়োজনে। তখন একটি সংক্রমণের কথা জানা যায়। চিকিৎসাও শুরু হয়। কিন্তু খাওয়া-দাওয়া করতে বা সামান্য নড়াচড়া করতেও সে চাইছিল না।

গত বছরের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা সংক্রমণে একটি সিংহের মৃত্যু হয়। নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যুর হয় কোভিড সংক্রান্ত জটিলতায়।

ভাইরাসের হানা রুখতে সংরক্ষিত অরণ্য, চিড়িয়াখানা এবং অন্য কেন্দ্রের প্রাণীদের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র : ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com