1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ

এবার ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের ক্যাম্পাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে বল প্রয়োগ করছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের বিক্ষোভের মধ্যে ইউরোপের কিছু দেশে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ-প্রতিবাদ হলেও গত মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে। ইউরোপের শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে— স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেরও। তারা এ জন্য শিগগিরই জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি আয়োজনের আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, নতুন করে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংঘাত-সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়সহ ইউরোপের কয়েকটি ক্যাম্পাস থেকে বিক্ষোভরত প্রায় ৩০০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং ইসরাইলের মালিকানাধীন প্রতিষ্ঠান ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়। ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনেরও অবসান চান শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com