1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

এদেশের উন্নয়নে বিএনপি ছাড়া কো বিকল্প নেই “আবদুল আউয়াল মিন্টু “

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:-
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভোমত্ব রক্ষায় এবং এ দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপি ছাড়া অন্যকোন বিকল্প নেই। একমাত্র বিএনপি এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে। দেশকে এগিয়ে নিতে, দেশ ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী করতে হবে। তবেই বাংলাদেশ সোনার বাংলাদে রূপান্তরিত হবে।
শনিবার সোনাগাজী উপজেলা কারামতিয়া বাজার পথসভায় এসব কথা বলেন ফেনী ০৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, বর্তমানে আমাদের প্রতিপক্ষ যে দলটি রয়েছে তাদের রাজনৈতিকভাবে জনসমর্থনে এগিয়ে না থাকলেও কূটকৌশল ও ষড়যন্ত্রে এগিয়ে। তাই তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে (দাগনভূঞা- সোনাগাজীর) উন্নয়নে আমি কার্পণ্য করবোনা। আমি এ উপজেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, যোগাযোগব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাবো। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।
পথসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, আবুল কালাম চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com