1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

এক বছর বয়স পর্যন্ত শিশুকে যে ৫ খাবার দেবেন না

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজভিডি ডেস্ক : জন্মের পর থেকে ৬ মাস নিজের মাতৃদুগ্ধ পান করে সদ্যজাতরা। সেখান থেকেই প্রয়োজনীয় পুষ্টি জোগাড় করে নেয় শিশুর দেহ। এরপর ধীরে ধীরে নানা ধরনের খাবার দাঁতে কাটা শুরু করে শিশুরা। যদিও প্রথম দিকে আধা তরল খাবার দেওয়া হয় এই সময়ে।

তবে এই সময় অন্তত ১ থেকে দেড় বছর শিশুদের খাওয়াদাওয়া সমন্ধে অত্যন্ত যত্নশীল হতে হয়। না হয় পেট খারাপ, হজমের সমস্যা থেকে আরো বড় কোনো রোগ হতেই পারে।

তাই কী খাওয়াবেন আর কী খাওয়াবেন না, তা নিয়ে বিশেষভাবে সচেতন হওয়া উচিত। এমন কিছু খাবার আছে, যা এমনিতে শরীরের জন্য ভালো হলেও ১ বছরের কম বয়সী শিশুদের জন্য তা কিন্তু মোটেও ভালো নয়।

তাই এই ৫ খাবার ভুলেও শিশুদের খাওয়াবেন না।

গরুর দুধ

গরুর দুধ অত্যন্ত স্বাস্থ্যোপযোগী। কিন্তু ১ বছরের কম বয়সের বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো উচিত নয়। শরীরের পুষ্টি জোগানোর জন্য প্রয়োজনীয় প্রোটিনে সমৃদ্ধ গরুর দুধ বাচ্চারা হজম করতে পারে না।

ফলে বাচ্চাদের পেট ফুলতে পারে, পেটে ব্যথা ও অধিক গ্যাসের সমস্যা হতে পারে।

মধু

এক বছরের কম বয়সের বাচ্চাদের মধু খাওয়ানো ঠিক নয়। সদ্যজাতদের অন্ত্র দুর্বল হয়। তাই মধু হজম করতে পারে না। শিশুদের মধু খাওয়ালে ক্লোস্ট্রিডিয়াম বোটলিনম নামক ব্যাক্টিরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়।

ফলে বাচ্চাদের বোটুলিসম হতে পারে। ফলে তাদের পেশী দুর্বল হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দেয়

টক ফল

ভিটামিন সি সমৃদ্ধ টক ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। কিন্তু ভিটামিন সি ও টকফলের সিট্রিক এসিড বাচ্চাদের পেটে গিয়ে সমস্যা তৈরি করে। ফলে বাচ্চাদের পেট খারাপ হয় ও ডায়েরিয়া হতে পারে।

চকোলেট

ছোট শিশুদের ভুলেও চকোলেট দেবেন না। এতে পেট খারাপ তো হবেই সঙ্গে এতে থাকা ক্যাফিন এবং চিনিও বাচ্চাদের জন্য ক্ষতিকর।

গম

গমে অ্যালার্জিন, গ্লুটেন থাকে। যা এক বছরের কম বয়সের বাচ্চাদের জন্য হজম করা কঠিন। বরং এই সময়ে তাদের ভাত খাওয়াতে পারেন।

সূত্র : টিভি৯ বাংলা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com