1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

এক দিনে হিলিতে পেঁয়াজের দাম বাড়লো ১০ টাকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

শুক্রবার (৪ মার্চ) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। অন্যদিকে দেশি জাতের পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শফিক বলেন, বাজারে এসে দেখি গতকালের থেকে পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ৩০ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩৫ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ৫০ টাকা। আমি পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়েছি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে যে কারণে দাম একটু বাড়ছে। কারণ দেশি পেঁয়াজের সরবরাহ এখন অনেকটা কম, যার প্রভাবে দাম কেজিতে ১০ টাকা বাড়ছে অন্য দিকে ভারতীয় পেঁয়াজের একই অবস্থা। আমরা কম দামে পাইলে কম দামে বিক্রি করব।

তিনি আরো বলেন, দাম কমতে আরও কয়েকদিন সময় লাগবে। দাম বেশির কারণে আমাদের বিক্রি কমে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com