1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

এক তরুণীকে যৌন হয়রানি করছিলেন আরেক তরুণী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তরুণী সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন। কলেজ জীবন থেকে গড়ে ওঠা সম্পর্ক বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই শেষ হয়েছে। তাই তিনি পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগছিলেন।

নিজের কষ্টগুলো না পারছিলেন সহ্য করতে, না পারছিলেন কাউকে শেয়ার করতে। তাই নিজের কষ্ট অন্যের ওপরে ছড়িয়ে দিতেই ইনস্টাগ্রামের ফেক আইডি বানান। আর সেই ফেক আইডি দিয়েই হয়রানি শুরু করেন। তবে না এই তরুণী কোনো তরুণকে বা তার প্রেমিককে হয়রানি করেননি। বরং আরেক তরুণীকে হয়রানি করছিলেন। দিনের পর দিন ওই আইডি থেকে যৌন হয়রানির শিকার হয়ে আসছিলেন ভুক্তভোগী তরুণী।

ফেক আইডি হওয়াতে কাউকে শনাক্ত করতে পারছিলেন না। মাত্রাতিরিক্ত হয়রানিতে অতিষ্ঠ হয়ে ওই তরুণী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্তে নামে। প্রযুক্তির সহায়তায় তদন্ত কর্মকর্তারা ফেক আইডিকে শনাক্ত করে। তারপর আরো গভীর তদন্ত করে আইডির মালিককে খুঁজে বের করে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আইডি’র মালিক শনাক্ত করার পর তারা রীতিমতো অবাক হয়ে যান। কারণ ওই ফেক আইডিটি চালাচ্ছিলেন সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেয়া এক তরুণী। আর তিনি যে তরুণীকে যৌন হয়রানি করছিলেন ওই তরুণী তার সাবেক প্রেমিকের বন্ধুর সাবেক প্রেমিকা।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ফেক আইডি দিয়ে অপকর্ম করা যাবে না। কারণ অভিযুক্তের ফুটপ্রিন্টই তাকে খুঁজে বের করবে। অনেক টিনএজারই মানসিক চাপে থেকে নানাভাবে সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে। অভিভাবকদের এই বিষয়ে খেয়াল রাখা দরকার। তিনি বলেন, আমরা প্রযুক্তির সহায়তায় ফেক আইডি চালানো এই অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com