1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

এক ইলিশের দাম সাড়ে ৪ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।
বৃহস্পতিবার তুলাতুলি মাছ ঘাটে মাছটি তুলতেই এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রতারা।

তুলাতুলি মাছ ঘাটের আড়তদার মো. নাছিম জানান, ভোলার মেঘনা নদীর ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে কামরুল মাঝি মেঘনা নদীতে মাছ শিকারে যায়। এক পর্যায়ে জাল টানতেই ধরা পড়ে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি রাজা (বড়) ইলিশ। পরে সন্ধ্যায় তুলাতুলি মাছঘাটের খালেক মেম্বারের আড়তে নিলামে তুললে কামাল ব্যাপারী সাড়ে চার হাজার টাকায় মাছটি কিনে নেন।

কামরুল মাঝি বলেন, সকালে মেঘনা নদীতে মাছ শিকারের জন্য গিয়ে নদীতে জাল ফেলেন। দুপুরে নাগাদ জাল তোলার সময় ছোট ও মাঝারি আকারের ৯টি ইলিশের সঙ্গে এই বড় ইলিশ ধরা পড়ে। বড় ইলিশটি চার হাজার ৫০০ টাকা এবং বাকি ৯টা মাছ ৬০০ টাকায় বিক্রি হয়।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে বিপুলসংখ্যক বড় ইলিশ ধরা পড়ছে। রাজা ইলিশ পাওয়ায় জেলেরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com