1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল

একনজরে তামিম ইকবাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন তামিম ইকবাল। এবার ক্রিকেটের এই ফরম্যাটে তাকে নিয়ে নানান আলোচনা-সমালোচনা ও বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন দেশসেরা এই ওপেনার।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি সেই সময়ের অন্যতম ক্রিকেট পরাশক্তি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন তামিম। এবার ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালেই ভক্ত-সমর্থকদের হতাশ করে বিদায় বললেন এই ব্যাটার।

দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪১ ওয়ানডে ম্যাচে খেলেছেন চট্টগ্রামের এই বরপুত্র। ৩৬ দশমিক ৬২ গড়ে ৮ হাজার ৩১৩ রান করেছেন তিনি। এর মধ্যে ১৪টি সেঞ্চুরি, ও ৫৬টি ফিফটি রয়েছে তার। আফগানদের বিপক্ষে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন ক্ল্যাসিকাল এই ব্যাটার।

৭০ টেস্টে ৩৮ দশমিক ৮৯ গড়ে তামিমের রান ৫ হাজার ১৩৪। ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে ১০ সেঞ্চুরির সঙ্গে ৩১টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এই ফরম্যাটে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম।

অন্যদিকে টি–টোয়েন্টিতে ৭৪ ম্যাচে তামিম ১ হাজার ৭০১ রান করেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে একমাত্র তারই রয়েছে সেঞ্চুরি।

এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন তামিম। লাল-সবুজের জার্সিতে অন্য কোনো ক্রিকেটার এতো রান করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com