1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

একটি হাত নেই, তবুও পতাকা নিয়ে কোটা আন্দোলনে তরুণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটাবৈষম্য নিরসনের এক দফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান করে। সেখানে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রম ছিলেন রিপন মাহমুদ। এক হাত নেই, তবুও বাংলাদেশের পতাকা হাতে সামনের সারিতে তার অবস্থান।

জানা গেছে, রিপন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আন্দোলনে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই হতে পারে এটা জেনেও কোটা আন্দোলনের স্লোগানে গলা ফাটাচ্ছেন তিনি।

রিপন স্লোগান দিচ্ছেন, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’।

জানতে চাইলে রিপন বলেন, ‘আমরা নিজের জীবন দিয়ে হলেও পরবর্তী প্রজন্মকে কোটামুক্ত রাষ্ট্র উপহার দিয়ে যেতে চাই। জীবন দিয়ে দিবো, তবুও আমরা আন্দোলন থেকে পিছু হটবো না।

তিনি আরও বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হলেও দাবি না মানা পর্যন্ত আন্দোলনে থাকতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com