1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

একই দিনে ভোটার হচ্ছেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে ভোটার নিবন্ধন সম্পন্ন করছেন তার মেয়ে জাইমা রহমান। নিবন্ধন শেষে তারা দু’জনই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর পাবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর। তিনি শনিবার গণমাধ্যমকে জানান, তারেক রহমানের পাশাপাশি তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।
এর আগে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে—উনারা অনলাইনে ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেছেন। এখন সরাসরি এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দেওয়ার মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন।”
এএসএম হুমায়ুর কবীর আরও জানান, নিবন্ধনের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তথ্য যাচাই করবে। কারও সঙ্গে তথ্যের মিল না পাওয়া গেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি নম্বর জেনারেট হবে। “এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া, আমাদের হাতে নয়,” বলেন তিনি।
তিনি আরও বলেন, নিবন্ধন শেষে তারা চাইলে সরাসরি নির্বাচন কমিশন থেকে এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনে পাঠানো এসএমএসের মাধ্যমেও এনআইডি নম্বর ডাউনলোড করার সুযোগ থাকবে।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com