1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

একই ওভারে ফিরে গেলেন চাকাভা-রাজা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিং নিয়ে চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে ব্যাটে ঝড় তুলে বাংলাদেশি বোলারদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিচ্ছিলেন।

ওয়েসলি মাধেভেরেকে সঙ্গী করে মাত্র ৩৮ বলে ৬৪ রানের জুটিও গড়ে ফেলেন। ৬ ওভারে স্বাগতিকদের স্কোর ১ উইকেটে ৫০।

এক কথায় পাওয়ারপ্লে তে মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া বাকি তিন জনই ছিলেন খরুচে। যদিও মাধেভেরেকে থামিয়ে দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয় জুটিকে থামিয়েছেন সাকিব।

তবুও চাকাভার কাছে অসহায়ই ছিলেন তিনি। এছাড়া তুলোধোনা হয়েছেন স্পিনার মিরাজও।

অষ্টম ওভারে পঞ্চম বোলার হিসেবে আক্রমণে আসা মেহেদি হাসানের উপর দিয়ে বয়ে গেছে ঝড়। তার ওভারে এক চারের পর টানা ছক্কা মেরেছেন চাকাভা। ওভার থেকে এসেছে ১৮ রান।

অবশেষে রেজিস চাকাভা থামলেন। বোলাররা পারেননি। তাকে রানআউট করেছেন নুরুল হাসান সোহান।

১১তম ওভারে ফিরে গেলেন রেগিস চাকাভা এবং সিকান্দার রাজা। রান আউট হওয়ার আগে ২২ বলের মোকাবেলায় ৫ চার এবং ২ ছয়ের সাহায্যে ৪৩ করেন চাকাভা। অন্যদিকে শরিফুল ইসলামের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেওয়া সিকান্দার রাজা রানের খাতা খুলতে পারেনি।

শরিফুল ইসলামের বলে স্কুপ করার চেষ্টায় পুরোপুরি সফল হননি চাকাভা। এগিয়ে এসে ক্যাচ গ্লোভসে নিতে পারেননি সোহান। কিন্তু তার বুদ্ধিদীপ্ত থ্রোয়ে রানআউট হয়েছেন চাকাভা। এক কথায় বিধ্বংসী চাকাভাকে আউট করার পুরো কৃতিত্ব উইকেটকিপার সোহানেরই।

২২ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় চাকাভার ৪৩ রানের বিস্ফোরক ইনিংসের সমাপ্তি ঘটল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com