1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন বিএনপি মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক- : উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে তিনি উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকায় অবস্থিত একটি পারিবারিক কবরস্থানে যান, যেখানে এক পরিবারের তিন শিক্ষার্থী- আরিয়ান, হুমায়ূরা ও বাপ্পি চিরনিদ্রায় শায়িত আছেন।

বিএনপি মহাসচিব কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা জানান। একই সময় তিনি আরও দুই শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবরও জিয়ারত করেন।

সন্তপ্ত এই মুহূর্তে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিমান দুর্ঘটনায় ভবিষ্যৎ প্রজন্ম হারানোর এই বেদনাদায়ক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com