1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ঈদ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো রিয়েলমি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে
বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : তরুণদের পছন্দের কনজ্যুমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমির বহুল প্রতীক্ষিত ঈদুল আজহা ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ীদের মধ্যে ১ লাখ টাকা জিতে নেন যমুনা ফিউচার পার্ক এলাকার বাসিন্দা রাসেল শেখ। পাশাপাশি, রাজধানীর বসুন্ধরা সিটি এলাকার মো. সোহেল তানভীর ও নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা ফয়সাল মাহমুদ নগদ ৬০,০০০ টাকা করে জিতে নেন।
একইসাথে, আকর্ষণীয় এই ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট থেকে আটজন বিজয়ী জিতে নেন ফ্রি স্মার্টফোন। এছাড়াও, দেশের বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জন বিজয়ী জিতে নেন রিয়েলমি বাডস টি২০০ লাইট।
ক্যাম্পেইনের সময় গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি, উৎসবের এ আয়োজনে সকল ব্যবহারকারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রিয়েলমি নিয়ে এসেছে গ্যারান্টেড গিফটস। রিয়েলমি সি৭৫ বা রিয়েলমি সি৭৫এক্স কিনলেই ক্রেতারা ২ বছরের বর্ধিত ওয়ারেন্টি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। রিয়েলমি ১২ স্মার্টফোনের জন্য ক্রেতারা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছেন; ফলে, স্মার্টফোনটির দাম ২৭,৯৯৯ টাকা থেকে কমে মাত্র ২৫,৯৯৯ টাকা হয়েছে।
রিয়েলমি ১৪ সিরিজের ক্রেতারা স্টাইলিশ বোনাস হিসেবে একটি এক্সক্লুসিভ রিয়েলমি-ব্যান্ডেড টি-শার্ট পেয়েছেন। এছাড়াও, ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকলের জন্য বাংলালিংকের সহযোগিতায় বিশেষ অফার উপভোগের সুযোগ ছিল।
বিজয়ীদের নাম ঘোষণা করা হলেও, ক্যাম্পেইনটি ঈদের দিন পর্যন্ত চলবে; এবং গ্রাহকদের জন্য বিশেষ উপহার পাওয়ার সুযোগও একইসাথে থাকবে।
ঈদ ক্যাম্পেইনটি কেবল সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে রিয়েলমি’র অব্যাহত প্রচেষ্টার বিষয়টিই তুলে ধরে না; বরং পাশাপাশি, এর ব্যবহারকারীদের জন্য অর্থপূর্ণ পুরস্কার ও সমৃদ্ধ অভিজ্ঞতাও নিশ্চিত করে। অনন্য পুরস্কার ও নিশ্চিত উপহারের সমন্বয়ে, উৎসবের এই মওশুমে প্রতিটি ক্রেতার জন্য বিজয়ীর অনুভূতি নিশ্চিত করতে চায় রিয়েলমি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com