1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ঈদে হজমের সমস্যা দেখা দিলে যা করবেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদে খাবারদাবারের উপর কোন নিয়ন্ত্রণ থাকে না। মিষ্টি জাতিয় খাবার থেকে শুরু করে অতিরিক্ত তেল, মশলা ও ঝালযুক্ত খাবার এই দিন বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে। খেতে সুস্বাদু হলেও এসব খাবার সহজে হজম হতে চায় না। ফলে দেখা দেয় হজমের গন্ডগোল।

এই সমস্যা সমাধানে তাৎক্ষণিক হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ নাও থাকতে পারে। তবে চিন্তিত হওয়ারও দরকার নেই। কারণ কয়েকটি ঘরোয়া উপায়ে নিমিষেই দূর হবে হজমের সমস্যা। চলুন তবে জেনে নেয়া যাক হজমের সমস্যা দূর করার ঘরোয়া উপায়গুলো-

আদা :

প্রাচীনকাল থেকেই আদা হজমের শক্তি বৃদ্ধি করতে ব্যবহার হয়ে আসছে। আদা দেহের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এতে রয়েছে ‘জিনজারোলস’ যা হজমশক্তি বৃদ্ধি করে এবং পরিপাকক্রিয়া দ্রুত করে। একটুকরো আদা মুখে নিয়ে চিবিয়ে কিংবা রস করে খেতে পারেন। এতে উপকার পাবেন।

দারুচিনি :

দারুচিনিতে প্রচুর পরিমাণে ম্যাংগানিজ রয়েছে যা দেহের ফ্যাটি এসিড হজম করতে সাহায্য করে। হজমের সমস্যা দেখা দিলে একটুকরা দারুচিনি ভালো করে চিবিয়ে রস খেয়ে নিন। এতে বদহজমের সমস্যা দূর হবে।

জিরা :

জিরা বদহজম নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ করে। এক গ্লাস পানিতে সামান্য জিরা মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। এতে তাৎক্ষণিক বদহজমের সমস্যা দূর হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com