1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ঈদে পশুরহাট এলাকায় ব্যাংক লেনদেন রাত ১০টা পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট-সংলগ্ন এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের আগে পশুর হাটে নগদ লেনদেন হয়। তাই হাটের আশপাশের ব্যাংক শাখা ও উপশাখাগুলো আগামী ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। এতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন।

হাটে অস্থায়ী ব্যাংক বুথ স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে। এসব বুথে নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি নতুন হিসাব খোলার সুবিধাও থাকবে। ব্যাংক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে পরিচালিত গরুর হাটগুলোর আশপাশে অবস্থিত ব্যাংক শাখাগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের ফলে পশুর হাটে নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। এতে গ্রাহকরা নির্বিঘ্নে ও ঝুঁকিমুক্ত পরিবেশে লেনদেন করতে পারবেন।

যেসব এলাকায় সান্ধ্য ব্যাংকিং চালুর নির্দেশনা দেওয়া হয়েছে- রাজধানীর উত্তরা, দিয়াবাড়ি, ভাটারা সুতিভোলা, খিলক্ষেত মাস্তুল, মোহাম্মদপুর বছিলা, গাবতলী গরুর হাট, মিরপুর-৬, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মাঠ, খিলগাঁও রেলগেট, পোস্তগোলা, ধোলাইখাল, দনিয়া কলেজ মাঠ, রহমতগঞ্জ, শ্যামপুর কদমতলী, কমলাপুর, আমুলিয়া ও চট্টগ্রামের সাগরিকা এলাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com