1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা

ঈদের পরই আবার ‘কঠোর লকডাউন’

বিশেষ প্রতিবেদন
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঈদের পর ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। আজ সোমবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে।’

এর আগে করোনার ভয়াবহ সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। প্রথম ধাপে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়।

জানা গেছে, আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করার কারণে সব ধরনের গণপরিবহন চালু থাকবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। একই সঙ্গে বসবে কোরবানির পশুর হাটও।

এরই মধ্যে আগামী বৃহস্পতিবার থেকে এক সিট ফাঁকা রেখে এক সপ্তাহের জন্য ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘আমরা সাত দিনের জন্য ট্রেন চলানোর সিদ্ধান্ত নিয়েছি। লকডাউনের আগে যে ট্রেনগুলো চলাচল করত, সেগুলোই চালানোর চেষ্টা করব। মঙ্গলবার সকাল থেকে ট্রেনের টিকিটি বিক্রি করা হবে। সব টিকিটি অনলাইবে বিক্রি হবে। তবে শুধু কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টারে পাওয়া যাবে।’

প্রসঙ্গত, গতকাল রোববার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ১০ জিলহজ ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ওই দিন আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। দেশে কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com