1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনে পেশাদার কসাইয়ের সংকটের কারণে অনেকে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন।

রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজার, গুলিস্তান, বংশাল, নয়াবাজার, বংশাল পুকুরপাড়, নয়াবাজার, সিক্কাটুলি, আলুবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পশু জবাই হচ্ছে।

মূলত ঈদের দিনে যারা কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিনে পশু জবাই করছেন। তবে, কেউ কেউ আছেন যারা ঈদ ও দ্বিতীয় দিনেও করছেন। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

এর আগে, বুধবার সারা দেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাস ঝুঁকির মধ্যে দেশজুড়ে উদযাপন করা হয় মুসলিম উম্মাহর বৃহৎ এ ধর্মীয় উৎসব। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও বেশ কিছু নির্দেশনা দিয়েছিল সরকার।

করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com