1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোরবানির ঈদের দিন ঢাকাসহ কিছু এলাকায় হালকা, আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্ষার মাঝামাঝি এই সময়ে বুধবার (২১ জুলাই) পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এদিকে রাজধানী ঢাকায় গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে বৃষ্টিপাত হয়। তবে বৃষ্টি শেষে পরিষ্কার আকাশে রোদেরও দেখা মেলে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগামীকাল ঈদের দিনে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ মঙ্গলবারের তুলনায় বৃষ্টি কমে আসবে। আর ঢাকায় এদিন ভারি বর্ষণের সম্ভাবনা নেই।

তিনি বলেন, আগামীকাল সকালে দেশের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে রাজধানী ঢাকা ও ঢাকার আশেপাশে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com