1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে। স¤প্রতি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, বিজিনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মোঃ মজনুজ্জামান ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক প্রতি বছর আশকোনাস্থ হজক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজ যাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী দিয়ে আসছে। এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে হজ প্রিপেইড কার্ড। এ কার্ডে সবোর্চ্চ ১২০০ ডলার বা ১ লক্ষ ৫০ হাজার টাকা লোড করা যাবে। হজযাত্রীরা সৌদি আরবের যেকোনো এটিএম থেকে এ কার্ড ব্যবহার করে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এ কার্ড হজবুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে।

এ বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল নগদ সরবরাহ এবং ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। হজযাত্রীরা এখানে এটিএম বুথ থেকে নগদ উত্তোলনের সুবিধাও পাচ্ছেন। দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে হজ পালনের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com