1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হারজোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ১০১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক হারজোগ আইস্যাক। আজ বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটে তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হওয়ার এই লড়াইয়ে দেশটির সাবেক প্রধানশিক্ষিকা মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হারজোগ (৬০)। ২০১৪ সালে দেশটির পার্লামেন্টের আলঙ্কারিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসানের লক্ষ্যে দেশটির ডান-বাম-কট্টরপন্থী দলগুলো জোট গঠনের আলোচনায় বুধবার ১১ ঘণ্টার এক বৈঠকে মিলিত হন। নেতানিয়াহুকে অপসারণ করে নতুন প্রশাসন গড়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে প্রেসিডেন্ট অপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমার ঘোষণা দিতে পারেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতারণা, ঘুষগ্রহণ এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ায় নতুন প্রেসিডেন্টের এই ক্ষমা ঘোষণার ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com