1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত সপ্তাহে অস্ত্র-গোলাবারুদের যে চালানটি পাঠানোর কথা ছিল, তা আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ফিলিস্তিনের গাজায় গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম অস্ত্র সরবরাহ স্থগিত করা হয়েছে।

রোববার (৫ মে) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রথম এই সংবাদ প্রকাশ করে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনের আকস্মিক এ পদক্ষেপে উদ্বেগ বোধ করছেন ইসরায়েলের কর্মকর্তারা। ঠিক কী কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হয়েছে তা জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। কেননা এই চালানটিতে জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনও ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্ট করে কিছু বলছেন না বলে খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার কাছে জানতে চেয়েছিল সিএনএন। তবে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

ওই কর্মকর্তা বলেন, ‘গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে শত শত কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে ইসরায়েলকে যত সহায়তা প্রদান করা হয়েছে, তা গত কয়েক দশকেও দেওয়া হয়নি। শুধু হামাসই নয়, হিজবুল্লাহ ও ইরানকে মোকাবিলা করার জন্যও আমরা ইসরায়েলকে সহায়তা দিয়েছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।’

যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলকে গাজায় অভিযান চালানোর পর থেকে এখন পর্যন্ত সেখানে বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা কমাতে, গাজায় ত্রাণ-সামগ্রী প্রবেশে বাধা না দেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল এসব বিষয়ে কর্ণপাত করেনি। সবশেষে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান চালাতেও নিষেধ করা হয়েছিল। সেই নির্দেশনাও অমান্য করে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার ‘হুঁশ’ ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com