1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলকে ফের ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ‘ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে।’ খবর রয়টার্সের।

গতকাল শুক্রবার এনবিসি নিউজকে দোভাষীর মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের।’

শুক্রবার সকালে মার্কিন গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান তা অস্বীকার করে জানায়, ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা হলেও তা ভূপাতিত করা হয়েছে। ওই হামলার খবরের প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করেন।
তবে ইসরায়েলের হামলার খবর প্রকাশ হবার কয়েক ঘণ্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেয়ার কোনও পরিকল্পনা নেই ইরানের।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com