1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

ইসরাইলের ১২ জাহাজে হামলা চালিয়েছে ইরান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইল ইরানের তেল ট্যাংকারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত এক ডজন ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইআরজিসির খাতামুল আম্বিয়া সদরদপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি তাকে এ কথা জানান।

জেনারেল সালামি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরাইলি বাহিনী আমাদের ১৪টি তেল ট্যাংকারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি। কারণ, তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি যে, ইসরাইলই এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের ১২টি জাহাজে আঘাত করি।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি, তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং নৌ-যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়।

জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রালটার প্রণালিতে আমাদের একটি তেল ট্যাংকার আটক করার পর, আমরা তাদের স্টেনা ইম্পেরো জাহাজ আটক করি। এর ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরান ২০১৯ সালে হরমুজ প্রণালিতে ওই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল।

এছাড়া যুক্তরাষ্ট্র ২০২২ সালে গ্রিস থেকে ইরানের দুটি জাহাজ আটক করার পর ইরানও তাদের দুটি জাহাজ আটক করে জানিয়ে জেনারেল সালামি বলেন, এতে তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

ইরানের এ সেনা কমান্ডার এ সময় জোর দিয়ে বলেন, শত্রুদের আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে, তারা পেয়ে বসে। কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়। সূত্র: ইরনা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com