1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ইশরাক হোসেন তরুণ প্রজন্মের আইডল: উপদেষ্টা আসিফ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সরকারি-বেসরকারি সহাবস্থানের সম্পর্ক যেন কোনো সিদ্ধান্ত দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্কতা জানিয়ে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ জুন) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, “সরকার ও রাজনৈতিক দলের মধ্যে যে সহাবস্থানের পরিবেশ রয়েছে, সেটিকে সুন্দর ও স্থিতিশীল রাখতে হলে সবার দায়িত্বশীল আচরণ জরুরি। আমরা যেন কোনো হঠকারী সিদ্ধান্তে এই সম্পর্কের ক্ষতি না করি।”

তিনি আরও বলেন, “ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল। আমার দৃঢ় বিশ্বাস, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ভুলভাবে পরিচালিত করা হয়েছে, এবং এখনো তাকে সেই পথেই চালিত করা হচ্ছে।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি সিদ্ধান্ত প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা আসিফ জানান, “এই বিষয়ে এককভাবে আমার কোনো সিদ্ধান্ত ছিল না। আমরা উপদেষ্টা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি। আমি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তা বাস্তবায়নের কাজ করেছি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com