1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র বিরোধিতা করে অবিলম্বে চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার–এর সঙ্গে টেলিফোন আলাপে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
মঙ্গলবার (৩ মার্চ ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আলাপকালে ওয়াং ই বলেন, বলপ্রয়োগের মাধ্যমে কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সামরিক পদক্ষেপ নতুন সংকট সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে গুরুতর পরিণতি ডেকে আনে। যুদ্ধের প্রকৃত সাফল্য যুদ্ধ পরিচালনায় নয়, বরং যুদ্ধ প্রতিরোধের মধ্যেই নিহিত।
এদিকে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান, লেবাননের বৈরুত, বাহরাইনের মানামাসহ সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
চলমান ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক সব সংকট সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এর আগে গত রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ–এর সঙ্গেও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ওয়াং ই। তবে হামলা শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও–এর সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
শনিবার শুরু হওয়া ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির চার ডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৮০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com