1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

ইরানের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৮৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে এই ঘটনা ঘটে। জরুরি বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, তেল শোধনাগারে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভাতে জরুরি সেবা কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পোহাতে হচ্ছে।

তেহরানের প্রাদেশিক ক্রাইসিস ম্যানেজমেন্ট অফিস জানিয়েছে, তরল গ্যাস পাইপলাইনে লিকেজের ফলে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে বলেও কর্তৃপক্ষ জানায়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর ওই তেল শোধনাগারের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় যুব জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, তেল শোধনাগারের ১৮টি ট্যাঙ্কারে আগুন লাগে। বৃহস্পতিবার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শোধনাগারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামেদ আরমানফার বলেন, গতকালের তুলনায় আগুনের গতি কমেছে, মাত্র পাঁচ শতাংশ আগুন অবশিষ্ট আছে। এর আগে একইদিন ওমান উপসাগরে আগুন লেগে ইরানের বৃহৎ একটি জাহাজ ডুবে যায়। ২০ ঘণ্টার সর্বাত্মক চেষ্টার পর খার্ক নামে ওই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজটিতে ইরানের কয়েকশ ক্রু সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com