1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তারা আদালতে উপস্থিত না থাকায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গ্রাহক তাহসানুল ইসলাম আল আমিন ২০২১ সালের ২৭ মার্চ থেকে একই বছরের ৫ জুন পর্যন্ত দুটি মোটরসাইকেল, একটি স্মার্ট ফোনসহ বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় বাবদ ২ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা পরিশোধ করেন। এই টাকার বিপরীতে বাদীকে পণ্য সরবরাহ করা হয়নি। পরে আংশিক টাকা ফেরতের উদ্দেশে ইভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে এক লাখ ৮০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। তবে ওই চেক দিয়ে বাদী সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে পারেননি। সর্বশেষ গত ১৮ জানুয়ারি টাকা ফেরত পেতে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় গত ২৫ জানুয়ারি তাহসানুল ইসলাম আল আমিন বাদী হয়ে আদালতে মামলা করেন।

ই-কমার্স প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের কয়েকশ কোটি টাকার পণ্য সরবরাহ করতে পারেনি এবং বিক্রেতাদের অর্থ দিতে পারেনি বলে অভিযোগে রয়েছে। এ নিয়ে একাধিক মামলা দায়ের করেন গ্রাহকরা।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় এক গ্রাহকের দায়ের করা মামলায় রাসেল ও নাসরিনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ওই দম্পতির বিরুদ্ধে ধানমন্ডি থানা ও আদালতে অর্থ আত্মসাতের আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।

পরে গত বছরের ১৯ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে রাসেল এবং নাসরিন ২০২২ সালের ৬ এপ্রিল জামিনে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com