1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ইভিএম মানে ‘ইলেকট্রনিক বাটপারি মেশিন’ : মাওলানা রাশেদুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী বলেছেন, ইভিএম মানে হলো ইলেকট্রনিক বাটপারি মেশিন। আমরা সবসময়ই ইভিএমের প্রতি অনাস্থা জানিয়েছি, আপত্তি তুলেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি।

বুধবার (১৫ জুন) শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তারপাইয়া স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সব ভোটকেন্দ্রে এজেন্ট দিতে পারছেন না জানিয়ে তিনি বলেন, ভোটের আগের দিন রাতে আমার নির্ধারিত এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে বলা হয়েছে তারা যেন কেন্দ্রে না আসে। এ কারণে আমার এজেন্টরা ভয়ে কেন্দ্রে আসেননি।

হাতপাখা প্রতীকের এই প্রার্থী বলেন, ১০৫ কেন্দ্রের মধ্যে মাত্র ৪৩টি কেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে আমি এজেন্ট দিতে পারিনি।

ভোট দিতে গিয়ে তিনি নিজে বিড়ম্বনায় পড়েছেন উল্লেখ করে মাওলানা রাশেদুল বলেন, ২২ নম্বর ওয়ার্ডের দৈয়ারা স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে আমার আঙুলের ছাপ মিলছিল না। পরে প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিতে সক্ষম হই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com