1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

ইভিএম খুবই লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলা হচ্ছে, এটি নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি৷ কিন্তু আসলে তা নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি আরও বলেছেন, এটার টেকনোলজি খুবই লো লেভেলের। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।

রোববার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপের সময় এসব কথা বলেন তিনি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন। এছাড়া ১৩ জন শিক্ষাবিদ সংলাপে অংশ নেন।

নিরপেক্ষতাকে ভয় পান উল্লেখ করে তিনি বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল- দুটিই মুক্তিযুদ্ধের পক্ষের হবে।

নির্বাচন কমিশনারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।

প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকেন। তারাও দেশ নিয়ে ভাবেন। তারা কীভাবে ভোট দিতে পারেন সেটা দেখতে হবে। ইদানীং দেখা যাচ্ছে অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com