1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

ইফতারে ডেকে গৃহবধূকে ধর্ষণ করেন দেবর, দুই ভাবির ভিডিওধারণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে জাবেদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গেল রমজানে ওই গৃহবধূকে ইফতারের দাওয়াতে ডেকে নিয়ে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দুই ভাবির সহযোগিতায় ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

গ্রেফতার জাবেদুল ইসলাম উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৯ আগস্ট) রাতে ওই গৃহবধূ মামলা করার পর জাবেদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

মামলার ও প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মিঠাপুকুর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ওই গৃহবধূকে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জাবেদুল ইসলাম গত ৪ রমজান ইফতারের দাওয়াত দেয়। ইফতারের সময় জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই গৃহবধূকে অচেতন করায়। পরে ধর্ষণ করে। ধর্ষণের সময় জাবেদুলের দুই ভাবি ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

মামলার উদ্ধৃতি দিয়ে ওসি আরও জানান, ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। বিষয়টি তিনি অনেকদিন গোপন রেখেছিলেন। কয়েকদিন আগে আবারও গৃহবধূকে ভাবি শাপলা বেগমের বাসায় রাত যাপনের প্রস্তাব দেয় জাবেদুল। উপায়ন্তর না দেখে পুরো বিষয়টি ঢাকায় থাকা স্বামীকে খুলে বলেন ধর্ষণের শিকার গৃহবধূ। তার স্বামী ঢাকা থেকে এসে এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দাবি করেন। সালিশের নামে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালীরা। পরে রোববার রাতে ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলী জানান, ঘটনাটি শোনামাত্রই আমি ভুক্তভোগীকে মামলা করার নির্দেশনা দিয়েছি। এ ঘটনায় যারা মীমাংসার চেষ্টা করেছে এবং অর্থ লেনদেন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন বলেন, মামলার পর সোমবার জাবেদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাবি রাশেদা বেগম, তার স্বামী জালাল উদ্দিন এবং শাপলা বেগমকে খুঁজছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com