1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বপ্নের মতো ব্যাপার। দুর্দান্ত খেলছিল বাংলাদেশ। জিতেছিল প্রথম দুই ম্যাচ। যদিও শেষ ম্যাচটাতে হেরে গিয়েছিল থাইল্যান্ডের কাছে। তবে নিগার সুলতানাদের স্বপ্নপূরণে বাধা হতে পারেনি সেটি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে স্থগিত হয়ে গেছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। গ্রুপের শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চলে গেছে বাংলাদেশের মেয়েরা।

করোনার কারণে টুর্নামেন্ট বন্ধ ঘোষণায় ভাগ্য খুলে গেল নিগার সুলতানা জোতি-রুমানা আহমেদদের। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরইমধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সঙ্গে এবার যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের। প্রথমবারের মতো নামবে বিশ্বকাপে!

বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে জয় পায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায় নিগার সুলতানারা। এরপর থাইল্যান্ডের কাছে হারলেও গ্রুপ এ তে শীর্ষেই ছিলেন তারা। অন্যদিকে গ্রুপে শীর্ষে থাকায় বাংলাদেশের সঙ্গে পরের পর্বে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির টুর্নামেন্ট প্রধান ক্রিস টেলি বাছাই পর্ব বাতিল নিয়ে বলেছেন, ‘আমরা খুবই হতাশ যে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। দলগুলো আবার না ফিরতে পারার শঙ্কা আছে। তাই টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে।’

শনিবার এক বিবৃতিদেত বাছাইয়ের টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দেয় আইসিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com