1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ইউপি সদস্য হলেন বিদেশি বধূ জিন ক্যাটামিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বাধাকানাই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে মাইক প্রতীক নিয়ে চার হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা (জেসমিন)। একজন বিদেশি নারী হয়েও ভালোবেসে সবার মন জয় করেছেন তিনি।

জানা যায়, সিঙ্গাপুরের প্রবাসজীবনে থাকার সময় ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকার সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের দবরদস্থা গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার। সেই থেকে তাদের প্রেম। পরে পরিণয়।

২০১০ সালে সুদূর ফিলিপাইনে গিয়ে জিন ক্যাটামিনাকে বিয়ে করেন জুলহাস। জাহিদুল ইসলাম নামের এক পুত্রসন্তান আছে এই দম্পতির।
ধর্মান্তরিত হয়ে জিন ক্যাটামিন ইসলাম ধর্মে দীক্ষিত হন। জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা থেকে তার নাম হয় জেসমিন আক্তার। এক পর্যায়ে জেসমিন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যান। ১১ বছর তাদের দাম্পত্যজীবন।

এলাকাবাসী জানান, বাংলাদেশে এসে স্বামী, পরিবার ও আশপাশের মানুষকে আপন করে নিয়েছেন এই জেসমিন। ভোটাররাও তাই ভালোবেসে তাকেই নির্বাচিত করেছেন।

জুলহাস জানান, একজন বিদেশিনীর সঙ্গে সংসার টেকে কি-না, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু সবার ভালোবাসায় সেই আশঙ্কা দূর হয়েছে। জেসমিনও সবাইকে আপন করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com