1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

‘আর একটা গুলি যেন না চলে’, রাজপথে সংগীতশিল্পীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩ টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকে জড়ো হয়ে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা।

এ সময় উপস্থিত ছিল দেশের জনপ্রিয় ব্যান্ডদল সদস্য ও সংগীতশিল্পীরা। এক ফেসবুক পোস্টে ব্যান্ডদল শিরোনামহীন তাদের উপস্থিতির চিত্র তুলে ধরে। সামাজিক মাধ্যমে তাদের প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে বহু মানুষ দলে দলে জড়ো হয়েছেন।

এক ভিডিওর ক্যাপশনে শিরোনামহীন লেখে, ‘চলে এসেছি শহীদ মিনারে। এত লক্ষ মানুষ কখনো দেখিনি এখানে। শিক্ষার্থীদের গায়ে যেন আর একটা গুলি না চলে।’

‘গেটআপ, স্ট্যান্ডআপ’ কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদ, হামিন আহমেদ, সাকিব চৌধুরীসহ অনেক স্বনামধন্য সংগীতশিল্পীদের।

এদিকে শহীদ মিনারে যাওয়ার আগে রবীন্দ্র সরোবরে সংগীতশিল্পী হামিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আপনাদের আন্দোলনের সাথে আমরা একমত এবং আমরা একসাথে আছি। আমাদের একটা কথা পরিস্কার জানিয়ে দেই, আর একটা গুলিও যেন না চলে। আর যাদের ধরপাকড় করা হচ্ছে, তাদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়। এবং যে জীবনগুলো গেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে।’

এর আগে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে সামাজিক মাধ্যমে আগ্রহ প্রকাশ করেন পার্থ বড়ুয়া, মাকসুদুল হক, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাকসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com