1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

আমি এখনো এই জন্য মরি নাই: পরীমনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শুক্রবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড পেজে একটি লেখা শেয়ার তরে তার ক্যাপশনে তিনি লেখেন, আমি এখনো এই জন্য মরি নাই, জানো….।

যে লেখাটি নায়িকা শেয়ার করেছেন সেটি তাকে নিয়ে লেখা। ‘নষ্ট দৃষ্টিতে পরীমনির অধিকার ও এক মার্জারের আত্মকথা!’ শীর্ষক শিরোনামে ওই লেখাটি নাইম ইসলাম নিবির নামে একজন লিখেছেন। আর সেই লেখা শেয়ার করেই নায়িকা ওই মন্তব্য করেন।

গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বন্ধু অমি ও ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে মামলা করেন নায়িকা।

কিন্তু সম্প্রতি ওই রাতের ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়। ১০ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে পরীমনির অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অনেকেই তার সমালোচনায় মেতে উঠেন। গত মঙ্গলবার অভিনেত্রী অরুণা বিশ্বাস এক সাক্ষাৎকারে পরীমনিকে খোঁচা দিয়ে কথা বলেন।

এরপর পরীমনিও অরুণা বিশ্বাসকে পাল্টা জবাব দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com