1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

আমার মেয়েটা ছোট, দয়াকরে তাকে বাঁচতে দিন: পূজার মা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়া পূজা চেরি এখন পুরোদস্তুর নায়িকা। ইদানিং কাজের বাইরেও থাকছেন আলোচনায়।

ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও ধর্মান্তরিত হওয়ার গুঞ্জনে বেশ নাখোশ এই নায়িকা। ইতোমধ্যে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মেয়েকে ঘিরে গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন মা ঝর্ণা রায়। পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কী করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’

পূজার মা ঝর্ণা রায়ের কথায়, ‘যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে?’

তিনি আরও যোগ করেন, ‘এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা— কেউ কি একবার চিন্তা করেছেন? তাই সবার কাছে হাতজোড় করে বলি, আমার মেয়েটা ছোট। দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) দেশব্যাপী ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ সিনেমাটি। কথা সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান। এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com