1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

আমাদের স্বপ্ন বাস্তব হয়েছে: সাবিনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন সত্যি হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই এলাকার মানুষেরা। তাদের মধ্যে একজন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। পদ্মা সেতু চালু হওয়ায় এখন তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন তিনি।

দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তব হওয়ায় খুশি বাংলাদেশ অধিনায়ক। আজ শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে অতিথিদের সঙ্গে নিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়ক পথের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের দিনে কেক কেটে সামিল হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন’ও।

দীর্ঘ দিন ধরে বাংলাদেশ নারী দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সাবিনা খাতুন। ঢাকায় থাকার কারণে নিজ জেলা সাতক্ষীরায় যাওয়ার আসা করতে হয় তাকে। বাড়িতে যাওয়ার ক্ষেত্রে লঞ্চ বা ফেরিতে ভোগান্তির শিকার হতেন সাবিনা। এমনও হয়েছে সাতক্ষীরা থেকে ঢাকায় পৌঁছাতে ২৪ ঘণ্টার বেশি সময় লেগেছে তার। আজ স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ায় সাবিনার চোখে মুখে আনন্দের ছাপ দেখা দিয়েছে।

আজ বিকালে বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক বলেছেন, সাতক্ষীরা থেকে ঢাকা আসতে অনেক সময় লাগে। এমনও হয়েছে আমরা সকাল বেলা বাসে রওনা দিয়ে ঢাকায় এসে পৌঁছেছি পরদিন সকালে। এখন ঐ যাতায়াতের সময়টা ছোট হয়ে এসেছে। সাড়ে চার বা পাঁচ ঘণ্টার মধ্যে বাসায় চলে যেতে পারব। ওই অঞ্চলে যারা আছে (খুলনা, বরিশাল, সাতক্ষীরাসহ বাকি জেলা) তাদের থেকে খুশি হয়ত আর কেউ হয়নি। আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের যে স্বপ্ন ছিল সেটা বাস্তব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com