1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আমরা এখন গ্রেফতার আতঙ্কে আছি: চরমোনাই পীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‌‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। আমরাও এখন গ্রেফতার আতঙ্কে রয়েছি।’ সোমবার দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি দেওয়া হয়েছে, তা পরিষ্কার। ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত ছিলাম এবং আছি। যতক্ষণ পর্যন্ত এই অন্যায় জুলুমের বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলীয় ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল, আছে। ছাত্র আন্দোলনেও আমাদের সঙ্গে একাত্মতা রয়েছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপি একটি প্ল্যাটফর্ম, তারা তাদের মতো করে আন্দোলন করছে। আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। ভবিষ্যতে যদি এক সঙ্গে আন্দোলনের পরিস্থিতি আসে, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com