1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

আবাসিকে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা রোববার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী রোববার (৫ জুন) আসতে পারে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা। আজ বৃহস্পতিবার (২ জুন) প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরীর সঙ্গে দিনভর বৈঠক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কর্মকর্তারা। এতে আবাসিকে গ্যাসের দাম যতটুকু বাড়ানোর কথা তার চেয়ে কিছুটা কম বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের এক সদস্য বলেন, আমাদের উদ্দেশ্য আগামী সপ্তাহের শুরুতেই গ্যাসের দাম ঘোষণা করা। সুনির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই রোববারেই কাজ শেষ করতে। তবে কোনও কারণে শেষ না হলে সোমবারে ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, সময়ের একটি বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে হয়। আমরা সেই সময়ের খুব কাছাকাছি জায়গায় রয়েছি।

কমিশন সূত্র জানায়, এজন্য আজ সারা দিন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করেছেন। শুক্রবার ও শনিবারও কাজ চলবে।

কমিশন সূত্র বলছে, ঠিক কতটা দাম বৃদ্ধি পাবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি। সরকারের প্রতিশ্রুত ভর্তুকির সঙ্গে সমন্বয় করে দাম ঠিক করার জন্য আজসহ আগামী দুদিন কমিশন কাজ করবে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে আবাসিকে গ্যাসের দাম খুবই সামান্য বাড়বে। এছাড়া অন্য খাতগুলোতে সমন্বয় করে দাম বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com