1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

আবার প্রেমে পড়েছেন পরীমনি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তরুণ অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছেন আলোচিত নায়িকা পরীমনি। ২০২১ সালের অক্টোবরে চুপিসারে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন।

বিয়ের পর থেকে ভালোবাসায় ডুবে ডুবে সংসার করছেন পরীমনি ও রাজ। তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। অর্থাৎ পরীমনি অন্তঃসত্ত্বা। ইতোপূর্বে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন নায়িকা।

স্বামী রাজের প্রতি পরীর ভালোবাসার কমতি নেই। একে-অপরকে পেয়ে যেন জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। অথচ সেই পরী কিনা আবার প্রেমে পড়লেন! না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অন্য কারো নয়, স্বামী শরিফুল রাজের প্রেমেই আবার পড়েছেন পরীমনি।

শুক্রবার (২৭ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, স্বামী রাজ তাকে বিশেষ ডিনারের আয়োজন করে সারপ্রাইজ দিয়েছেন। তাতে একটি বিশেষ কেকও ছিল। কেকের উপর লেখা, তুমি আমাকে আরো ভালো বানিয়েছো। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ।

ভালোবাসায় পূর্ণ সেই মুহূর্তগুলোর ছবি শেয়ার করেই পরীমনি লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!

গত ২ মে কক্সবাজারে গিয়েছিলেন পরীমনি ও রাজ। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেই সফরের। ওটাই ছিল তার বিয়ের পর প্রথম অবকাশ যাপন কিংবা হানিমুন। দু’জন ইচ্ছেমতো সমুদ্র ও সৈকতের সৌন্দর্য উপভোগ করেছেন আর অনুভব করেছেন ভালোবাসার মুহূর্তগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com