1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আফগানিস্তান টেস্টে অধিনায়ক লিটন, নতুন মুখ দীপু-মুশফিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাকিব আল হাসান চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আগেই। তার জায়গায় নেতৃত্ব দেওয়ার কথা সহ-অধিনায়ক লিটন দাসেরই।

মাঝে কিছু আলোচনা তৈরি হলেও শেষ অবধি তাকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করা হয়েছে।
এই ম্যাচের স্কোয়াডে বড় চমক দুই নতুন মুখ। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা ব্যাটার শাহাদাৎ হোসেন দীপু ও রংপুরের পেসার মুশফিক হাসানকে রাখা হয়েছে। তারা দুজন ছিলেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও।

চারটি তিনদিনের ম্যাচের এই সিরিজে চার ইনিংস ব্যাট করেছেন দীপু। দুই হাফ সেঞ্চুরিতে ৪৮.৬৭ গড়ে ১৪৬ রান করেছেন তিনি। অন্যদিকে তিন ইনিংসে পাঁচ উইকেট নেন মুশফিক। লঙ্গার ভার্শনে ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন ধরে ভালো করে আসছিলেন তারা।

বাংলাদেশ সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে ঘরের মাঠে। ওই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা। তাদের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাৎ হোসেন দীপু, মুশফিক হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com