1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন তাপপ্রবাহে স্বস্তির আশা: এপ্রিলের শেষেই গ্রিডে যোগ হতে পারে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

আন্দোলনের মাধ্যমে তরুণরা নতুন যুগের সূচনা করেছে: ইরানি রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্দোলনের মাধ্যমে তরুণরা বাংলাদেশে নতুন যুগের সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে ইরানের রাষ্ট্রদূত বলেন, আগামীতে বাংলাদেশে তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করতে চায় ইরান।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে আমীর খসরু ছাড়াও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বিষয়াদি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তারা (ইরান) মনে করছে, বিগত দিনে খুব বেশি কিছু করতে সক্ষম হয়নি তারা। এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোন কোন এরিয়াতে কীভাবে এটা বাড়ানো যায়, সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়- এসব নিয়ে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com