1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

আদালত হাইকোর্ট বেঞ্চে একদিনে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত জামিনের অপব্যবহার না করা এবং রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ১৪৯৮ রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এসব রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালত জানান, ১৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি এবং যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকো কোনো অভিযোগ নেই, এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১৪৯৮টি রুল করোনাসহ নানান কারণে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com