1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

**আজহারীর হৃদয়ছোঁয়া প্রার্থনা: ‘খালেদা জিয়ার প্রতি জাতির দোয়া—এ এক পরম সৌভাগ্য’**

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, দলমত নির্বিশেষে অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই এক বিরল সৌভাগ্য।

আজহারী লিখেছেন,
“নানা বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও অসামান্য ব্যক্তিত্বের কারণে প্রায় সবার কাছেই গভীর শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং এই কঠিন সময় পুরো জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে।

পোস্টের শেষে তিনি প্রার্থনা জানান—
“আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা, ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহীয়সী নারীর দ্রুত রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।”

এই মানবিক বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অসুস্থ নেত্রীর প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com