1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খসরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, গত ১৫ বছরে দেশে চরম রাজনীতিকরণ হয়েছে। নির্বাহী বিভাগকে ধ্বংস করা হয়েছে। এ অবস্থায় নির্বাহী বিভাগে রদবদলের ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে ভালো হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি। তবে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না। সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপির ভাবনা, অন্তর্বর্তী সরকারের একমাস কেমন হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, সম্পর্কে জোরদার, জিও পলিটিক্স ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, হাইকমিশনার নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে জানতে চেয়েছেন। বিএনপির নির্বাচন নিয়ে কী ভাবছে সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনের যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি যারা স্টেকহোল্ডার আছে তারা বিবেচনা করবে। আমরা চাই দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com