1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

আওয়ামী লীগের নেতাকর্মী বাজার করার জন্য ঢাকায় না গিয়ে সিঙ্গাপুর যায় : মান্না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী না খেয়ে মারা যাবে না। তারা বাজার করার জন্য ঢাকায় না গিয়ে সিঙ্গাপুর যায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ১৭ নভেম্বর ভাসানীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আওয়ামী লীগ, টাকা খরচ করার জায়গা পাচ্ছে না। দুর্ভিক্ষ যদি হয় তাদের কি আসে যায়?

তিনি বলেন, শেখ হাসিনা যখন বলেছেন দুর্ভিক্ষ হবে, তখন সাধারণ মানুষের জন্য দেশের মানুষের জন্য দরদ দিয়ে কোনো কথা বলেনি। দেশের আড়াই কোটি মানুষ করোনার মধ্যে দরিদ্র হয়ে গেছে। এই দরিদ্র মানুষদের কোনো সাহায্য সরকার দেয়নি।

মান্না বলেন, চালের দাম ৮০ টাকা কেজি, তারা কমাতে পারে না। লবণ, ডাল, আটা সবকিছু দাম বেশি। কয়েকদিন পরে তাও পাবেন কিনা সন্দেহ। কারণ আমদানি করার টাকাই নাই। ব্যাংকগুলোতে এলসি করার কোনো অবস্থা নেই।

তিনি বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি। দেশের বর্তমান পরিস্থিতিতেও জনগণের কাছে বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারি। ধান্দাবাজ লোক দিয়ে আমরা কোনো জোট করছি না। আমরা দেশ বদলাতে চাই, সমাজ বদলাতে চাই, রাষ্ট্র বদলাতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com