1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

আইসিসি কেউ না; আমিই ক্রিকেটের বস : ক্রিস গেইল

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কয়েক বছর আগেই নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ ঘোষণা করেছিলেন ক্রিস গেইল। তার এই ঘোষণায় কেউ আপত্তি করেনি। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে ছাড়ানোর মতো কেউ নেই। এর পর থেকে ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার লাগিয়ে মাঠে নামতেন। কিন্তু এখন তার ব্যাটে স্টিকার থাকে শুধু ‘দ্য বস’। এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রসিক এই ক্রিকেটার বলেছেন, আইসিসি নয়; তিনিই ক্রিকেটের বস।

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্রিস গেইল। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তিনি ৩৮ বলে ৭ ছক্কায় ৬৭ রান করে অজিদের উড়িয়ে দেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন। ম্যাচ শেষে তার ব্যাটে ‘দ্য বস’ লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এখানে শুধু লেখা ‘দ্য বস।’ আসলে তো এটা ‘ইউনিভার্স বস।’ তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষিপ্ত করে শুধু ‘দ্য বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’

সাংবাদিকরা তখন গেইলকে মজা করে প্রশ্ন করেন, আইসিসিই তো ক্রিকেটের আসল বস। তাই নয় কি? হেসে ফেলে গেইল বলেন, ”না না না, তারা নয়, আমিই, আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস। ১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরো অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারব, এখনো আমার সামর্থ্য কতটা আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com