1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

আইপিএল খেলার অনুমতি চাইলেন সাকিব-মুস্তাফিজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর। তবে করোনাভাইরাসের সংক্রমণে সেটি শেষ করতে পারেনি বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ। এবারের আইপিএল দল পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় অংশে খেলার জন্য বোর্ডের অনুমতি চেয়েছেন দুজন।

আজ (রোববার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘মুস্তাফিজেরটা কিছুদিন আগেই দিয়েছিল এবং সাকিব গতকাল (শনিবার) চিঠি দিয়েছে। ১ তারিখে আমরা সিদ্ধান্ত নেব।’

এবারের আইপিএলের আসর শুরু হয়েছিল ভারতে। তবে করোনাভাইরাসে কারণে স্থগিত হয়ে যাওয়ার পর এবার টুর্নামেন্টের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলের পর পরেই মধ্যপ্রাচ্যে হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বোর্ডের ভাবনা, সাকিব-মুস্তাফিজ সেখান আইপিএল খেলতে গেলে লাভই হবে বাংলাদেশ দলের।

আকরাম বলেন, ‘সম্ভবত এটা আমাদের জন্য ভালো সুযোগ যে আমাদের খেলোয়াড়েরা আইপিএলের মতো মানসম্পন্ন টুর্নামেন্টে খেলবে। সেখানে খেলে ওরা যদি ভালো পারফর্ম করে, ওই কন্ডিশনে আমরা খেলব তাই দল অনেক লাভবান হবে। ওদের পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড তাদের খেলার ব্যাপারে ইতিবাচক আছে। মনে হয় তাদের কোন সমস্যা হবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com